নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

শনিবার,

২২ আগস্ট ২০২৬,

৭ ভাদ্র ১৪৩৩

শনিবার,

২২ আগস্ট ২০২৬,

৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২২ আগস্ট ২০২৬

Google News
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

তুরস্কের বিচারমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কথা জানিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ঘোষণা করেছেন যে, মে মাসে গাজা উপত্যকার দিকে যাত্রারত ‘সুমুদ ফ্লোটিলা’ নামক ত্রাণবাহী নৌ-বহর আটক এবং পরবর্তীতে এতে থাকা কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরও এক ইসরায়েলির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তুরস্কের বিচারমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে যাত্রা করা ‘সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর আন্তর্জাতিক সাগরসীমায় হামলার ঘটনায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আইনি কার্যক্রম চালানো হচ্ছে।

উল্লেখ্য গাজায় গণহত্যা চালানোর দায়ে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ২০২৪ সালের নভেম্বর মাসে।  এ ছাড়াও পাঁচজন ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদপত্র হারেৎজ গত মে মাসে, অভিযুক্তদের মধ্যে তিনজন রাজনীতিবিদ ও দুইজন সামরিক কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের