মার্কিন এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মার্কিন এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
মার্কিন এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ জানিয়েছে, এ অঞ্চলে মার্কিন এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পার্সটুডে আরও জানায়, আইআরজিসি বলেছে, ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার জবাবে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ‘আগ্রাসীকে শাস্তি দেওয়ার অভিযান’-এর অংশ হিসেবে জর্ডানের মার্কিন আল-আজরাক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসির বিবৃতি অনুযায়ী, এই অভিযানে কঠিন ও তরল জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের হ্যাঙ্গার, প্রস্তুতি এলাকা, এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের অবস্থান এবং যুদ্ধবিমান শেল্টারে আঘাত হানা হয়েছে। এতে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া আরেকটি অভিযানে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও এজিস ব্যবস্থা বহনকারী মার্কিন ডেস্ট্রয়ার DDG-119 ও DDG-53-এ হামলা চালানো হয়েছে বলেও আইআরজিসি জানিয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, আজ বুধবার ভোরে পরিচালিত অন্যান্য অভিযানের মধ্যে ২টি মার্কিন নৌযান, ৮টি তেলবাহী ট্যাংকার এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের