মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ৬ অক্টোবর ২০২৬

Google News
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে বিজয়ী হয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তার গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্যই তাকে এ সম্মান দেওয়া হয়েছে।

হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে কাজ করছেন।

গতকাল সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে তিনজনকে। কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল যৌথভাবে পুরস্কার পেয়েছেন আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ।

আগামীকাল বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল ঘোষণা হবে। অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে ১২ অক্টোবর। শান্তির নোবেল নরওয়ের অসলো থেকে, বাকিগুলো স্টকহোম থেকে জানানো হয়।

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে পদক, সনদ ও অর্থ তুলে দেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536