রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মগবাজারে ‘ময়লার ড্রামে’ বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৩, ২৪ জানুয়ারি ২০২৩

Google News
মগবাজারে ‘ময়লার ড্রামে’ বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪

রাজধানীর মগবাজার এলাকায় একটি ওষুধের দোকানের সামনে ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে তিনজনই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এক ঠিকাদারের অধীনস্থ শ্রমিক। তারা হলেন- সাইফুল ইসলাম (৩৬), মো. তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)।  আহত আরেকজন হলেন পথচারী সাইদুল ইসলাম (৩৫)। তিনি অগ্রণী অ্যাপার্টমেন্ট লিমিটেড নামক ডেভেলপার কোম্পানির ইঞ্জিনিয়ার। বাকিজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। ঘটনাটি ককটেল বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা থানার পুলিশ তদন্ত করছে।

বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ওসি আবুল হাসান বলেন, ‘কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536