রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ড. ইউনূসের কর ফাঁকি প্রমাণিত, এনবিআরকে দিতে হবে ১৫ কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৫, ৩১ মে ২০২৩

Google News
ড. ইউনূসের কর ফাঁকি প্রমাণিত, এনবিআরকে দিতে হবে ১৫ কোটি টাকা

দান করা অর্থের ওপর কর চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বিরুদ্ধে ড. মোহাম্মদ ইউনূসের তিনটি আয়কর রেফারেন্সের মামলা নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট। এতে সাড়ে ১৫ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসকে।

আজ বুধবার সকালে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় দেন।

আইনজীবীরা জানান, জাতীয় রাজস্ব বোর্ড ড. ইউনূসকে ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায়। একই ভাবে ২০১২-২০১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে এক কোটি ৬০ লাখ টাকা ও ২০১৩-২০১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে এক কোটি ৫০ লাখ টাকা কর দাবি করে নোটিশ দেয়।

দানের অর্থের ওপর কর দাবি করে পাঠানো এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন ড. ইউনূস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536