ভাঙ্গারির দোকানে সিলিন্ডার কাটতে গিয়ে গ্যাস ছড়িয়ে একজনের মৃত্যু

রোববার,

২১ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ভাঙ্গারির দোকানে সিলিন্ডার কাটতে গিয়ে গ্যাস ছড়িয়ে একজনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৫০, ১১ জুন ২০২৪

Google News
ভাঙ্গারির দোকানে সিলিন্ডার কাটতে গিয়ে গ্যাস ছড়িয়ে একজনের মৃত্যু

রাজধানীতে ভাঙ্গারির দোকানে সিলিন্ডার কাটার সময় গ্যাস ছড়িয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে বহু মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকালে গাবলতীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক মৃত ব্যক্তি নাম, পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, ওই ব্যক্তির বাড়ি নোয়াখালীতে। তিনি ঢাকায় তার চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন আদাবর থানার অফিসার ইনচার্জ।

স্থানীয়রা জানান, শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় হঠাৎ করে গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।  

আদাবর থানার পুলিশ জানিয়েছে, একটা ভাঙ্গারি দোকানে গ্যাসের সিলিন্ডার কাটতে গিয়ে লিকেজ হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানতে খোঁজ চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের