রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি কারামুক্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৬, ১০ জুলাই ২০২৪

Google News
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি কারামুক্ত

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এক বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন। আজ বুধবার (১০ জুলাই) বকেল সাড়ে ৫টার দিকে জেলা কারাগার থেকে তিনি বের হন।

গত ৩০ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে জেলা কারাগার থেকে বের হন মাহমুদুল আলম বাবু।

এর আগে, গত ৮ মে হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ মাহমুদুল আলম বাবুকে কেন জামিন দেয়া হবে না, এ প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেন। ৩০ জুন ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে তার জামিন দেন হাইকোর্ট। জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, ওই আসামিকে হাইকোর্ট থেকে জামিন দেয়ার কাগজটি আজ কারাগারে আসে। এরপর বিকেলে তিনি কারাগার থেকে বের হয়ে যান। হাইকোর্ট তাকে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত জামিন দিয়েছেন।

উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চার নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (পরে বহিষ্কৃত) ছিলেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ২০২৩ এর ১৪ জুন রাতে বাবুর নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536