বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মাদক মামলায় জামিন পেলেন পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১০ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৫৩, ১১ অক্টোবর ২০২১

Google News
মাদক মামলায় জামিন পেলেন পরীমনি

ফাইল ছবি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবারও জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও তার দুই সহযোগী। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত তাদের জামিনের আদেশ দেন।

পরীমনির জামিনের মেয়াদ শেষ হওয়ায় এবং মামলাটির ধার্য তারিখ থাকায় রোববার নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে পরীমনি আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে আত্মসমর্থন করে আবারও স্বায়ীভাবে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই আসামি- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে সহযোগীসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়।

পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। এ মামলায় ২৭ দিন কারাভোগের পর মুক্তি পান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536