আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। সময়কে আজ সঠিকভাবে কাজে লাগান। অতিথিদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আত্মীয়দের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজ আপনি আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফিরিয়ে দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। সেই সময় আপনি নিজের পছন্দের কোনও কাজ করতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি পার্কে বেড়াতে যান অথবা জিমে যান। বিবাহিত জীবনে আজ আপনি কিছু অসাধারণ অভিজ্ঞতা লাভ করবেন।
মিথুন রাশি: আপনার মন আজ একটি ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর আজ আপনাকে খুশি করে তুলবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান।
কর্কট রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন, যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। বাবা-মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার আজ কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। কোথাও ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোথাও কেনাকাটা করতে গিয়ে নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কন্যা রাশি: একজন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। একটি নতুন প্রকল্প অথবা পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে অবশ্যই সংযত থাকুন। আজ আপনার সঙ্গে কিছু ভালো এবং মন্দ ঘটনা ঘটবে। যার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার আজ পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে।
তুলা রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। গুরুজনদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি আপনার পছন্দের একটি কাজ করতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। মাইগ্রেনের রোগীদের সচেতন হতে হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতির সম্মুখীন হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। মদ্যপানের বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। নিজের কাজ শেষ করার পর আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করবেন। পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
কুম্ভ রাশি: প্রতিটি সিদ্ধান্ত আজ মাথা ঠান্ডা রেখে নিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার পরিজনদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আপনার কাছে থাকার সময়টিকে সঠিকভাবে ব্যবহার করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন।
মীন রাশি: আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি আদা কি অতিবাহিত করতে পছন্দ করবেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। জীবনসঙ্গীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

