আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ ভাই বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। আজ আপনি আপনার বাবা-মায়ের পছন্দের খাবার বাড়িতে আনতে পারেন। এর ফলে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধকে আজ নিয়ন্ত্রণে রাখুন। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার ভালবাসার মানুষের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় তা সম্ভব হবে না। যার ফলে তিনি রেগে যেতে পারেন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। আপনি আজ আপনার দেশের কিছু আকর্ষণীয় তথ্য জেনে অবাক হয়ে যেতে পারেন।
মিথুন রাশি: অতীতের কিছু উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ মামাবাড়ির সদস্যদের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রেমের জীবনে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করুন।। কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। আজ আপনার মন শান্ত থাকবে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশি: আপনি আজ কোনও উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কাউকে কিছু না জানিয়ে বাড়িতে বাবা-মায়ের পছন্দের খাবার আনতে পারেন। যার ফলে বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে। অতীতে পরিচিত কারোর সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ অবশ্যই সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ আপনাকে নজর দিতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সংযত হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একটি কঠিন পরিস্থিতিতে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সমর্থন নাও পেতে পারেন।
কন্যা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অথবা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার অনিয়ন্ত্রিত জীবন যাপন এবং অত্যধিক অর্থব্যয়ের কারণে বাবা-মা চিন্তিত হতে পারেন। তাই, নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি পার্কে বেড়াতে যেতে পারেন। যদিও, সেখানে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে যাঁর সঙ্গে পূর্বে আপনার বিবাদ হয়েছিল। আমি আজ আপনার ভালোবাসার মানুষকে গান শোনাতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, আজকের এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকেন তাঁরা একে অপরকে মিস করতে পারেন। সেই কারণে তাঁরা দীর্ঘক্ষণ ফোনে কথা বলবেন। কর্মক্ষেত্রের কাজ শেষ করে বাড়িতে আসার পর আপনি আজ আপনার পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থ পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। কোথাও কোনও অসুবিধার সম্মুখীন হলে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য নিন। যাঁদের সঙ্গে থাকলে আপনার সুনাম নষ্ট হতে পারে তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে পছন্দ করবেন।
ধনু রাশি: দীর্ঘস্থায়ী সম্ভাবনা রয়েছে এমন কোথাও বিনিয়োগ করলে আজ আপনি লাভবান হতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার চিন্তাবৃদ্ধি হতে পারে। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যার ফলে বিপুল অর্থব্যয় হতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মকর রাশি: চোখে ছানি রয়েছে এমন রোগীদের আজ অবশ্যই দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে। এছাড়াও, সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। আপনি আজ পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা আজ কোনও কারণবশত ব্যর্থ হতে পারে। যার ফলে তিনি রেগে যেতে পারেন। আজ অত্যধিক পরিমাণে টিভি দেখবেন না বা মোবাইল চালাবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: আপনি আজ কোনও শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। কোনও পারিবারিক দায়িত্বের কারণে আজ আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একজন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনি আজ কোথাও কেনাকাটা করতে গিয়ে নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

