শুধু সরকারের ওপর নির্ভর নয়, নিজেদের সচেতন হতে হবে: মির্জা ফখরুল

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

শুধু সরকারের ওপর নির্ভর নয়, নিজেদের সচেতন হতে হবে: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৭, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ২১:৫৬, ২৭ জুলাই ২০২৬

Google News
শুধু সরকারের ওপর নির্ভর নয়, নিজেদের সচেতন হতে হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রতিটি নাগরিক নিজ নিজ দায়িত্ব পালন করলে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে আজ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০ কোটি মানুষের দেশে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি নিজের কর্তব্য পালন করতে হবে।

তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করছে। নারী ও শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। মাদক নিয়ন্ত্রণেও স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছে এবং এর শয্যাসংখ্যা ২৫০ থেকে ৬৭০-এ উন্নীত করা হয়েছে। হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে একটি শিক্ষার্থী প্রতিনিধি দল চীন সফর করেছে। তারা দেশে ফিরে ঠাকুরগাঁওয়ে এসে সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের