সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ২২:৩৬, ২৭ জুলাই ২০২৬

Google News
সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাকি ভূখণ্ড থেকে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে ধ্বংস ও প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, গত কয়েক ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও রিয়াদ অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম ও তেল স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছোঁড়া হয়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়।

সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এ সন্ত্রাসী হামলার পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরব তার ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ অধিকার সংরক্ষণ করে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেওয়ার অধিকারও রাখে।

অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নিজ ভূখণ্ড, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব পূর্ণ অধিকার রাখে। সময় ও সুযোগমতো যেকোনো উপযুক্ত স্থানে ও সময়ে এ আগ্রাসনের জবাব দেওয়ার অধিকারও রিয়াদ রয়েছে।

রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরাকের মাটি যেন কোনোভাবেই সৌদি আরবে হামলার ‘লঞ্চিং পয়েন্ট’ বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না। তার জন্য ইরাক সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সব আইনি ও সামরিক ব্যবস্থা নিতে হবে। তবে সৌদির এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ১৩ দিনের গোলাগুলির পর শনিবার থেকে সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসছিল। তবে সোমবারের এই হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা তৈরি করেছে।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের