হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু

শনিবার,

১৫ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৫ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১০ আগস্ট ২০২৬

Google News
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫৫ শিশু।

সোমবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে কোনো মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৭৮ জন মারা গেছেন।

শাহজালালে গাড়ি ফেলে পালালেন চালক, ভেতরে ১৫৫ ভরি স্বর্ণশাহজালালে গাড়ি ফেলে পালালেন চালক, ভেতরে ১৫৫ ভরি স্বর্ণ
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনহবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন হামে আক্রান্ত হয়েছেন। এ সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯ হাজার ৩২২ জন। এদের মধ্যে এক লাখ ১৫ হাজার ১৩৯ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের