বাজার থেকে ১০ পণ্য দুই দিনে মধ্যে সরাতে নির্দেশ বিএসটিআইয়ের

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬,

১২ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬,

১২ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বাজার থেকে ১০ পণ্য দুই দিনে মধ্যে সরাতে নির্দেশ বিএসটিআইয়ের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০০, ২৭ আগস্ট ২০২৬

Google News
বাজার থেকে ১০ পণ্য দুই দিনে মধ্যে সরাতে নির্দেশ বিএসটিআইয়ের

পণ্যের মান নিয়ন্ত্রণ না করায় কঠোর অবস্থানে বিএসটিআই। সম্প্রতি বাজার থেকে নানা ব্র্যান্ডের পণ্য সংগ্রহের পর তাই পরীক্ষা করা হয় নিজস্ব ল্যাবে। এতে বম্বে সুইটসের তেহারি, কালা ভুনা, হাঁস, গরুর মাংস ও মাছের মসলায় মিলেছে ভেজাল।

অন্যদিকে, কয়েকটি ব্র্যান্ডের ঘিতে মেলেনি মিল্ক ফ্যাট। তৈরি হচ্ছিল পাম অয়েল দিয়ে। ভেজাল ঘি আর বাটার অয়েলের তালিকায় রয়েছে— বাঘাবাড়ী প্রিমিয়াম, অরুন বাঘাবাড়ী, নিউ রাঁধুনী, সিটি ও এলডার্স ব্র্যান্ড।

এসব পণ্য দ্রুত বাজার থে তুলে নেয়ার আহ্বান জানিয়ে ভোক্তারা বলছেন, জনস্বাস্থ্য রক্ষায় বিএসটিআই-সহ সরকারি প্রতিষ্ঠানের নজরদারি জোরদার করতে হবে।

বাজারে পণ্য কিনতে আসা কয়েকজন ভোক্তাভোগী জানান, আমরা যখন ভোক্তা হিসেবে পণ্য কিনতে যাই, তখন আমাদের তো আর রিসার্চ করা বা ল্যাব টেস্ট চেক করে কেনা সম্ভব নয়। আমরা বিএসটিআই সিল দেখেই কিনি। তো, বিএসটিআইয়ের অবশ্যই এই জায়গায় অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। মানহীন পণ্য ব্যবহারের কারণে দেখা যাচ্ছে, অনেক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এখন অনেক অল্প বয়সের মানুষজন হাসপাতালে—যে সংখ্যা বেশি বেড়ে গেছে। হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেছে।

এসব ভেজাল পণ্য জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা।

এ বিষয়ে ক্লিনিক্যাল প্যাথলজি কনসালটেন্ট আহাদ উর রহমান জানান, লবণ কে কতটা খাবে এটা তার নিজস্ব পছন্দের অনুযায়ী খাবে লবণ বা আপনার ঝাল। কিন্তু যেসব লবণ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন মনোসোডিয়াম গ্লুটামেট এগুলি আর কিছু এডটিভ আছে যেগুলি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জিনিসগুলিকে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আলাদা করে কোনো নিয়মকানুনের মধ্যে যেমন USA তে FDA আছে FDA এক্টও আছে। আমাদের বিএসটিআই আছে কিন্তু সেটা অতটা এক্টিভ আমরা দেখি না।

এ বিষয়ে ক্লিনিক্যাল প্যাথলজি কনসালটেন্ট আহাদ উর রহমান জানান, লবণ কে কতটা খাবে, এটা তার নিজস্ব পছন্দ অনুযায়ী। কিন্তু যেসব লবণ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন মনোসোডিয়াম গ্লুটামেট এবং আরও কিছু অ্যাডিটিভ আছে, যেগুলো মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জিনিসগুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আলাদাভাবে কোনো নিয়মকানুনের মধ্যে আনে, যেমন আমেরিকাতে এফডিএ আছে। আমাদের বিএসটিআই আছে, কিন্তু সেটা অতটা অ্যাক্টিভ—আমরা দেখি না।

অন্যদিকে ভেজাল পাওয়া ১০টি পণ্য দুদিনের মধ্যে সরিয়ে না নিলে, যে দোকানে পাওয়া যাবে তাকেই করা হবে জরিমানা আনা হবে সতর্ক করছে বিএসটিআই। আর উৎপাদন প্রতিষ্ঠানকে আনা হবে আইনের আওতায়।

তবে কঠোর সতর্কবার্তা দিয়ে বিএসটিআইয়ের পরিচালক সিএম আলাউদ্দিন হোসেন বলেন, আমরা উৎপাদনকারী কর্তৃপক্ষকে দুই দিনের মধ্যে বাজার থেকে তুলে নিতে বলেছি। যদি না নেয়, তৃতীয় দিন থেকে আমরাই তুলে নিয়ে আসব। সেক্ষেত্রে কিন্তু মামলাও করা হবে। কেন নিম্নমানের পণ্য বিতরণ করা হচ্ছে, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা হচ্ছে—আমরা তাদের কাছে কৈফিয়ত তলব করেছি।

স্বাস্থ্য সুরক্ষায় নিম্নমানের পণ্য চিহ্নিতের পাশাপাশি দ্রুততার সঙ্গে বাজার থেকে তুলে নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদেরাও। বলছেন, কঠোর প্রশাসনিক নজরদারি পারে খাবারের ভেজাল রুখতে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের