মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সৌদির সহায়তা চাইল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৩, ১৩ অক্টোবর ২০২৬

Google News
দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সৌদির সহায়তা চাইল বাংলাদেশ

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চাওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় শোক জানান তিনি।

এ সময় উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় যত্ন নেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান সৌদি রাষ্ট্রদূত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের