সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। একই সঙ্গে এসব স্থাপনার আশপাশে অবস্থানরত কর্মী ও সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে আরামকোর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো স্থাপনার আশপাশে থাকা সব কর্মী ও নাগরিককে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।
এ ছাড়া সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহারকারী বিমান চলাচল সংস্থা, এয়ারলাইনস, যাত্রী এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি।সতর্কবার্তায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কথাও উল্লেখ করা হয়েছে।
তবে আরামকোর স্থাপনায় হামলার নির্দিষ্ট সময় বা সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে হুথিদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। একইভাবে, হুমকির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়ার তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

