মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ অক্টোবর ২০২৬

Google News
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে ৩১৬ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৩৯৬ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের