মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সাভারের হেমায়েতপুরে বাসে আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬, ১ নভেম্বর ২০২৩

Google News
সাভারের হেমায়েতপুরে বাসে আগুন

বিএনপি-জামায়াত ঘোষিত দেশজুড়ে অবরোধের দ্বিতীয় দিন আজ। এদিন সাভারের হেমায়েতপুরের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পাই। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। এ বাসটি ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করতো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536