বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আগামী ১২ ফেব্রুয়ারি জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা কথা দিচ্ছি ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।
এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো। নারী-পুরুষরা কাজ পাবে, সেইদিন কেউ আর বেকার থাকবে না।
জামায়াত আমির বলেন, আমার আইডি হ্যাক নিয়ে একটি দল অপ্রচার চালাচ্ছে। কিন্ত সত্য প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে আইডি হ্যাকের এক কালপিডকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি। আমরা তোমোদের নিয়ে এগিয়ে যাবো। কোউ আমাদের থামাতে পারবে না।
রেডিওটুডে নিউজ/আনাম

