হজ নিবন্ধন শুরু বুধবার, কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

হজ নিবন্ধন শুরু বুধবার, কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৯, ১৩ নভেম্বর ২০২৩

Google News
হজ নিবন্ধন শুরু বুধবার, কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

হজের নিবন্ধন শুরু হচ্ছে বুধবার। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (হজ এজেন্সি) ২০২৪ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। এ কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় ১ লাখ ১৭ হাজার জন। সরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ প্যাকেজে খরচ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে বলে জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের