রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পবিত্র শবে বরাত কবে, জানা যাবে আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৪

Google News
পবিত্র শবে বরাত কবে, জানা যাবে আজ

১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536