রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

তাসকিনের বোলিং তোপে মাত্র ৮৪ রানে গুটিয়ে গেল খুলনা টাইগারস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:২৭, ২৫ জানুয়ারি ২০২৩

Google News
তাসকিনের বোলিং তোপে মাত্র ৮৪ রানে গুটিয়ে গেল খুলনা টাইগারস

সংগৃহীত ছবি

ঢাকার দেওয়া ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। তবে তামিম ইকবালের ৩০ রানের সুবাদে মনে হচ্ছিল, সহজে লক্ষ্য ছুতে পারবে খুলনা। 

এদিন ঢাকার বোলারদের বোলিং তোপ আর ফিল্ডিংয়ের সুবাদে খুলনাকে আটকে দেয় ঢাকা। অধিনায়ক ইয়াসির রাব্বি ২১ রান করে চেষ্টা করলেও উইকেটে টিকে থাকতে পারেনি ঢাকার বোলারদের বোলিং তোপে। 

খুলনার পক্ষে তামিম ও অধিনায়ক ইয়াসির ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। ফলে সব উইকেট হারিয়ে ১৫.৩ বলে ৮৪ রান সংগ্রহ করতে পারে খুলনা। 

ঢাকার বোলারদের পক্ষে বল হাতে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন নাসির হোসেন ও আল আমিন হোসেন। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536