বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কিউইদের লজ্জায় ডুবিয়ে হোয়াইট ওয়াশ করলো ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ জানুয়ারি ২০২৩

Google News
কিউইদের লজ্জায় ডুবিয়ে হোয়াইট ওয়াশ করলো ভারত

সংগৃহীত ছবি

ভারতের দেওয়া পাহাড়সম রানে ব্যাট করতে নেমে কিউই উইকেট কিপার ডেভন কনওয়ে সেঞ্চুরি করলেও বড় পরাজয় এড়াতে পারেনি ব্লাকক্যাপসরা। ১৩৮ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে, যেখানে ১২টি চারের সঙ্গে ছিল ৮টি ছক্কা।

ম্যাচের ৪০ ওভার পর্যন্ত নিউজিল্যান্ড জয়ের আশা ধরে রাখলেও, শেষ পর্যন্ত ৫০ ওভার খেলতে পারেনি নিউজিল্যান্ড। পুরো ওভার খেলতে পারলে হোয়াইটওয়াশ হয়তো এড়াতে পারতো লজ্জার হার। 

যদিও মারতে গিয়ে উইকেট সামলে রাখতে পারেনি কিউইরা। যার ফলে নির্ধারিত ওভার শেষ হবার আগে অলআউট হয়ে যায় তারা ২৯৫ রানে। ভারতের বল হাতে কুলদ্বীপ যাদব আর শার্দুল ঠাকুর শিকার করেছেন ৩টি উইকেট। 

এদিকে কিইউদের হোয়াইটওয়াশ করার সুবাদে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান ভারতের। এছাড়া ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংলিশরা। ভারতের বিপক্ষে বড় হারের ফলে ১১১ পয়েন্ট নিয়ে তালিকার চারে নিউজিল্যান্ড। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536