রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিপিএল-২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ রানে হেরেছে খুলনা টাইগার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ২৮ জানুয়ারি ২০২৩

Google News
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ রানে হেরেছে খুলনা টাইগার্স

সংগৃহীত ছবি

কুমিল্লার দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় খুলনা। তামিম ইকবাল ইনিংসের তৃতীয় ওভারে ফিরে যান। দলের হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার হোপ ও বালবির্নি। আইরিশ অধিনায়ক সাজঘরে ফিরে গেলে ম্যাচটা এগিয়ে নিতে থাকেন মাহমুদুল হাসান জয়। যদিও শেষ পর্যন্ত কুমিল্লার বোলারদের নৈপুণ্যে ৪ রানে জয় পায়য় ইমরুল কায়েসের দল। 

এর আগে টস হেরে লিটন কুমার দাস, মোহাম্মদ রিজওয়ান এবং জনসন চার্লসের ব্যাটিংয়ে ভর করে ২ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার দুই ওপেনার লিটন ও রিজওয়ান ফিফটি পেয়েছেন। তবে দুজনের ইনিংসই ছিল ওয়ানডে মেজাজের। 

৫০ রান করে আউট হওয়া লিটন দাস খেলেছেন ৪২ বল। তার ইনিংসে ছিল না কোনো ছক্কা তবে ৯টি চারের মার ছিল পুরো ইনিংসে। অন্যদিকে আরেক ওপেনার রিজওয়ানের ব্যাটিং ছিল রীতিমতো আতংকের। কারণ তিনি পুরো বিশ ওভার টিকে থাকলেও রান করেছেন ৫২ রান, ৪৫ বল মোকাবিলা করে। ১টি ছক্কার সাথে ৫টি চার মেরেছেন রিজওয়ান। 

তবে রানের গতি বাড়িয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লস। ২২ বলে ৩৯ রান করেছেন তিনি। তার ইনিংসের ৩০ রানই এসেছে ৫টি ছক্কা থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

খুলনা টাইগারস বোলারদের পক্ষে ওয়াহাব রিয়াজ ও নাহিদুল একটি করে উইকেট শিকার করেছেন। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536