রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সে আল নাসরের আরও এক জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সে আল নাসরের আরও এক জয়

রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্স এনে দিয়েছে আল নাসরের জয়

চলতি মৌসুমে আল নাসেরের হয়ে দুর্দান্ত খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ মহাতারকা নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন গতকালের ম্যাচেও। আল তায়ির বিপক্ষে ম্যাচে গতকাল প্রথমে অসাধারণ এক পাসে গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে। পরে নিজেও করেছেন এক গোল। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসের।

আল তায়ির বিপক্ষে ম্যাচের শুরু থেকে দাপট নিয়ে খেলেছে আল নাসের। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে একের পর এক আক্রমণে দিশেহারা করেছেন। শুরুর দিকে গোল করার দুর্দান্ত একটি সুযোগ পান রোনালদো। তবে তা কাজে লাগাতে পারেননি।

নিজে গোল করতে না পারলেও সতীর্থ তালিসকাকে দিয়ে ম্যাচের ৩২ মিনিটে করিয়েছেন একটি গোল। পর্তুগীজ মহাতারকার অসাধারণ এই এসিস্ট নিয়ে আলোচনা বেশি। প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে অসাধারণ এক বাই সাইকেল কিকে রোনালদো তা পাঠিয়ে দেন তালিসকার কাছে। এরপর ব্রাজিলিয়ান এই ফুটবলার জালের দেখা পেতে কোনো বেগই পাননি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আল নাসের।

বিরতির পরও আক্রমণ বজায় রেখেছিলা আল নাসের। দ্বিতীয়ার্ধ্বে প্রথম গোলের দেখা পায় আল তায়িই। ৭৯ মিনিটে আল নাসেরের জালে এক গোল দিয়ে সমতায় ফেরে তারা। তবে এর মিনিট তিনেক পর পেনাল্টি পায় রোনালদোর দল। আর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন পর্তুগীজ মহাতারকা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের। প্রো লিগে এ নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করেছেন রোনালদো। আর ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে আল নাসের।  

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536