রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৫, ১৬ নভেম্বর ২০২৪

Google News
সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন(বিওএ)। শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার বিওএ ভবনে প্রথম সভা করেছেন নতুন সভাপতি। সেই সভায় এই সিদ্ধান্ত হয়। 

সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’ 

উল্লেখ্য, এর আগে ক্রীড়া মন্ত্রণালয় সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেয়। এছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। সাউথ ইস্ট ব্যাংক থেকেও সংবর্ধনা পেয়েছে দলটি। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536