সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করলো বাংলাদেশ

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

Radio Today News

সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করলো বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৪, ৬ ডিসেম্বর ২০২৪

Google News
সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম সেমিফাইনালে বল হাতে দুর্দান্ত করেছে বাংলাদেশ। পাকিস্তান যুবা দলকে ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট করে দিয়েছে টাইগার যুবারা।

শুক্রবার দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই শূন্য করে ফেরেন। ৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।  

দলটির হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতা নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে একশ’ ছাড়াতে পারে পাকিস্তান। 

বল হাতে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত করেছেন ইকবাল হোসাইন ইমন। ডানহাতি এই পেসার ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। বাঁ-হাতি পেসার মারুফ মৃধা নেন ২ উইকেট। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের