রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

শাহরিয়ার বাবু

প্রকাশিত: ২৩:২১, ২১ নভেম্বর ২০২১

Google News
সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

ফাইল ছবি

আগামীকাল মিরপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে অবশ্য সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। 

শেষ ম্যাচ জিতে সিরিজে অন্তত একটি ম্যাচ জিততে মরিয়া মাহমুদউল্লাহর দল। এরই মধ্যে পারভেজ ইমন ও কামরুল ইসলাম রাব্বিকে শেষ ম্যাচের আগে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে টিম ম্যানেজমেন্ট ম্যাচ নিয়ে তাদের গুরুত্বের কথা জানান দিয়েছে। 

প্রথম দুই ম্যাচে ব্যার্থ সাইফের জায়গায় শেষ ম্যাচে হয়তো ইমনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। অন্যদিকে, রাব্বির অন্তর্ভুক্তিতে বোলিং ইউনিটেও কিছুটা পরিবর্তনের আভাস মিলেছে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যতোই গুরত্ব দেখাক শেষ ম্যাচকে ঘিরে, পাকিস্তানও নিশ্চয়ই ছাড় দিবেনা বিন্দুমাত্র। তারা নিজেরাও চাইবে শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536