রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

খেলা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডানহাতি ফাস্ট বোলার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ৮ মে ২০২৫

Google News
খেলা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডানহাতি ফাস্ট বোলার

খেলা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডানহাতি ফাস্ট বোলারকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন উদীয়মান পেসার আলীম খান। সোমবার (৫ মে) বান্নুতে পিসিবি চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই ডানহাতি ফাস্ট বোলার। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটে একটি দুই দিনের ঘরোয়া ম্যাচের সময়। মাঠে বল করছিলেন আলীম, হঠাৎ করেই মাটিতে পড়ে যান। ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ার ইনামউল্লাহ খান বলেন, ‘বোলিং করার সময় হঠাৎ আলীম মাটিতে পড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই চিকিৎসা সহায়তা চাই এবং তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আর বেঁচে ফিরেনি।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর অব ডমেস্টিক ক্রিকেট আব্দুল্লাহ খুররম নিয়াজি এই ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আলীম খানের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

পারিবারিক সূত্রে জানা গেছে, বান্নুর বাসিন্দা আলীম খানকে তার নিজ এলাকায় দাফন করা হয়েছে। তরুণ এই পেসার ইতোমধ্যেই ঘরোয়া পর্যায়ে নিজেকে মেলে ধরছিলেন। তবে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার থেমে গেল নিয়তির নিষ্ঠুর পরিহাসে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা ও মাঠে জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবনার খোরাক জোগাচ্ছে। তবে পিসিবি এখনো পুরো ঘটনার তদন্তের ব্যাপারে কিছু জানায়নি।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536