শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নেপালে বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৭

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ১৪ আগস্ট ২০২৩

Google News
নেপালে বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৭

ইউরোপের উন্নত দেশে পাঠানোর নামে মানবপাচার ও জিম্মি করার অভিযোগে নেপালে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহায়তা করার দায়ে গ্রেপ্তার হয়েছেন নেপালের আরও দুই ব্যক্তি। গ্রেপ্তারকৃতরা ৮ বাংলাদেশি নাগরিককে জিম্মি করেছিল।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়্যান টাইমস।

এতে বলা হয়, ইউরোপীয় দেশে পাঠানোর প্রলোভনে নেপালে পাচার করা আট বাংলাদেশিকে জিম্মি করার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিক ও দুই নেপালি সহযোগীকে গ্রেপ্তার করেছে কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হচ্ছেন- আমির হোসেন (৪৭), মো. মশিউর রহমান (৩৭), সেলিম মিয়া (৩৮), জাহাঙ্গীর আলম (২১) ও তাহমিনা বেগম (২১)।

এছাড়া গ্রেপ্তারকৃত দুই নেপালি নাগরিক হচ্ছেন- তারা নেপালি (২৭) এবং রোহানি রায় (৩৩)। গ্রেপ্তারকৃত নেপালি দু’জন দেশটির সিন্ধুপালচক এবং ইলামের বাসিন্দা। নেপালে মানবপাচার চক্রকে সহায়তা করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপের কোনও একটি দেশে পাঠানোর নামে ওই আটজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ থেকে প্রথমে নেপালে পাঠানো হয়। এরপর নেপালে তাদের জিম্মি করে অভিযুক্তরা। পরে আবু বকর সিদ্দিক নামে ওই আট বাংলাদেশি জিম্মির একজন পাচারকারীদের খপ্পর থেকে পালিয়ে ভৃকুটিমন্ডপের ট্রাফিক পুলিশ অফিসে অভিযোগ দায়ের করেন। এরপরই অপরাধীদের গ্রেপ্তার করা হয়।

 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536