শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৪, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৪৫, ৩ অক্টোবর ২০২৬

Google News
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান

সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারটি কার্গো বিমানে করে অস্ত্র পাঠিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেপ্টেম্বরে পাঠানো এসব চালানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী সরঞ্জাম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে সৌদি সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও কাজ করছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে একাধিক পশ্চিমা ও আরব কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, হুথিদের মোকাবিলায় ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। হুথিদের হামলার কারণে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় রিয়াদ এই প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তাইজ ঘিরে বাড়ছে সংঘাত
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের তাইজ শহরের আশপাশে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার হুথিরা একটি সেতু ধ্বংস করে দেয়। সেতুটি তাইজের কাছাকাছি সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর সঙ্গে এডেনের যোগাযোগের অন্যতম সংযোগপথ ছিল।

এর পাশাপাশি হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের বিমান হামলাও বেড়েছে। হুথিরা দাবি করেছে, এক দিনে সৌদি বাহিনী ৯৪টি হামলা চালিয়েছে। তবে রিয়াদ জানিয়েছে, সানা, সাদা ও তাইজে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতায় নতুন পরীক্ষা
ইয়েমেন সংঘাতে পাকিস্তান ও তুরস্কের সৌদি সমর্থনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ইয়েমেন পরিস্থিতিকে ওই সহযোগিতার প্রাথমিক পরীক্ষাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পাকিস্তানকে নিজস্ব নিরাপত্তা স্বার্থও বিবেচনায় নিতে হচ্ছে। বিশেষ করে ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত এবং ইয়েমেনের হুথিদের প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি ইসলামাবাদের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সৌদির উদ্যোগ
হুথিদের মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা করছে সৌদি আরব। এ উদ্যোগের অংশ হিসেবে ইয়েমেন ইস্যুতে মতপার্থক্য থাকা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে রিয়াদ।

ইয়েমেনের সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরবের সামরিক প্রস্তুতি, পাকিস্তানের অস্ত্র সহায়তা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা—সব মিলিয়ে দেশটির সংঘাত নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536