শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৮, ৩ অক্টোবর ২০২৬

Google News
গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

চীনের জাতীয় দিবসের ছুটিতে জমে উঠেছে দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সদ্য চালু হওয়া ফিংলু খাল। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলা ‘গোল্ডেন উইক’ ছুটিতে দেশের নানাপ্রান্তের পর্যটক ভিড় করছেন নতুন এই নৌপথে।

গেল ১৬ সেপ্টেম্বর চালু হওয়া ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফিংলু খাল উত্তরের শিচিয়াং নদীর নৌপথকে দক্ষিণের বেইবু উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ১৯৪৯ সালের পর এটি চীনে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নির্মিত প্রথম বড় নদী-সমুদ্র সংযোগ খাল।

ছুটির সময়ে খাল ঘুরে দেখতে নৌভ্রমণে অংশ নিচ্ছেন পর্যটকরা। নৌপথ, নেভিগেশন হাব, সেতু এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন তারা। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536