শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কাতারে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশীর মধ্যে ২ জন ফেনীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৯, ৭ নভেম্বর ২০২৩

Google News
কাতারে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশীর মধ্যে ২ জন ফেনীর

কাতারের রাজধানী দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশীসহ ৬ অভিবাসী নিহত হয়েছেন। নিহত ৪ বাংলাদেশীর মধ্যে ২ জন ফেনীর এবং আরো দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দু’জন পাকিস্তানি নাগরিক।

স্থানীয় সময় রোববার রাতে দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিকটবর্তী একটি ভবনে ছড়িয়ে পড়ে।

ফেনীর নিহতরা হলেন- পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান। দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536