আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিজয়ীদের এ্

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিজয়ীদের এ্

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৪, ২৮ জুন ২০২৬

Google News
আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিজয়ীদের এ্

দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত এনায়েতসুমায়েলনিক্সন নেতৃত্বাধীন জিজি তথা গো গ্রিন প্যানেল গত ২৬ জুন, ২০২৬ তারিখের অনুষ্ঠিত নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। 

এ্যাব মনে করে, আইটিইটি নির্বাচনে গো গ্রিন প্যানেলের এই পূর্ণ প্যানেল বিজয় বাংলাদেশের টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি পেশাজীবী সংগঠনে নির্বাচনের যে ইতিবাচক ধারা সূচিত হলো, তা দেশের পেশাজীবী সমাজে নতুন আগ্রহ, উদ্দীপনা ও গণতান্ত্রিক চর্চার পরিবেশ সৃষ্টি করবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত গো গ্রিন প্যানেলের এই বিজয় পেশাজীবী সংগঠনে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। এ্যাব আশা করে, নবনির্বাচিত নেতৃত্ব টেক্সটাইল প্রকৌশলীদের অধিকার, মর্যাদা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে।

বাংলাদেশের টেক্সটাইল সেক্টর দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে টেক্সটাইল প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ্যাব বিশ্বাস করে, আইটিইটির নবনির্বাচিত কমিটি দেশের টেক্সটাইল খাতের সামগ্রিক উন্নয়ন এবং টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত অগ্রগতিতে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করছে এবং পেশাজীবী প্রকৌশলীদের ন্যায়সঙ্গত অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের