বাগেরহাটে বিলুপ্ত প্রায় ৭৩টি কচ্ছপসহ ব্যবসায়ী আটক

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

২১ জুন ২০২৬,

৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বাগেরহাটে বিলুপ্ত প্রায় ৭৩টি কচ্ছপসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫:২৪, ২৮ জুলাই ২০২১

আপডেট: ০৫:৩১, ২৮ জুলাই ২০২১

Google News
বাগেরহাটে বিলুপ্ত প্রায় ৭৩টি কচ্ছপসহ ব্যবসায়ী আটক

ফাইল ছবি (সংগৃহীত)

বাগেরহাট জেলার মোংলা থানা এলাকা থেকে ৭৩টি বিলুপ্ত প্রায় কচ্ছপসহ এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃত কচ্ছপ ব্যবসায়ী মনোজ রায় মোংলার দিগরাজ এলাকার মঙ্গল চন্দ্র রায়ের ছেলে। গতকাল সোমবার রাতে দিগরাজ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।  

কোস্ট গার্ড সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত কচ্ছপ এবং আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর নিকট হস্তান্তর করা হয়েছে।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত বিরল প্রজাতির কচ্ছপসমূহ বাগেরহাটের হযরত খানজাহান আলীর (রঃ) দিঘিতে অবমুক্ত করা হবে বলে জানা যায়।

কোস্ট গার্ড সদরদপ্তর আরো জানায়, আটককৃত কচ্ছপ ব্যবসায়ীদের মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনসহ জীববৈচিত্রের বিভিন্ন প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি। কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের