হবু বউ পছন্দ না হওয়ায় আত্বগোপন, সাত দিন পর উদ্ধার

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হবু বউ পছন্দ না হওয়ায় আত্বগোপন, সাত দিন পর উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ১ জুলাই ২০২১

আপডেট: ২০:৫৭, ১ জুলাই ২০২১

Google News
হবু বউ পছন্দ না হওয়ায় আত্বগোপন, সাত দিন পর উদ্ধার

ছবি: রেডিও টুডে

২৪ জুন থেকে এক সপ্তাহ রহস্যজনকভাবে আত্বগোপন করে থাকা গাইবান্ধার পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তাকে ৩০ জুন রাতে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ । বউ পছন্দ হয়নি বলে- স্ব-ইচ্ছায় আত্বগোপন করেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি । 

পলাশবাড়ি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানের পারিবারিক ভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের শপিং করার কথা বলে তিনি আত্বগোপনে চলে যান। তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে নিজ ইচ্ছায় আত্বগোপন করেন ।

এই ঘটনায় নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করে। গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্বগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন । 

এ বিষয়ে আজ দুপুরে পুলিশ সুপার তৌহিদুর রহমান প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন এবং আবু সুফিয়ানকে তার পিতা মাতার কাছে হস্তান্তর করেন । 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের