ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপপরিদর্শকের বাড়িতে ডাকাতি

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপপরিদর্শকের বাড়িতে ডাকাতি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ২৩ আগস্ট ২০২৩

Google News
ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপপরিদর্শকের বাড়িতে ডাকাতি

ছবিঃ রেডিও টুডে

ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা  নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। গতরাতে (গতকাল মঙ্গলবার) দিবাগত রাত দুইটার দিকে  বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তাঁর ছোট ভাই ঢাকায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এসআই) আল মামুন সম্প্রতি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া ইউনিয়নের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে বাড়ি করেন। মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের জন্য চলে যায়। নতুন বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়েরা ছিল। গভীর রাতে আট-নয় জনের একদল ডাকাত বারান্দা থেকে দ্বিতীয় তলার  বেলকনি দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। এসময় তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম।

নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসাথেই। ডাকতরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আমরা ভোলায় আছি। নতুন বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের