সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

শরীফ আহমদ ইন্না

প্রকাশিত: ১৯:৪১, ২৩ আগস্ট ২০২৩

Google News
সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ছবিঃ রেডিও টুডে

সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে সলঙ্গা থানার থানার বাসুদেবকোল দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত দুই চাচাতো ভাই হলো, সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের বাসুদেবকোল দক্ষিন পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিহাব (৮) ও মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৯)।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দুপুরে বাড়ী পাশে পুকুর পাড়ে খেলা করছিল সিহাব ও অনিক আহম্মেদ । এক পর্যায়ে তারা দুজনেই পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ীর লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়না। বিকেলে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের