বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলে নিহত, গুরুতর আহত দুই

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলে নিহত, গুরুতর আহত দুই

রবিউল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮:২১, ১ সেপ্টেম্বর ২০২৩

Google News
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলে নিহত, গুরুতর আহত দুই

ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। 

জানা গেছে ৩১ আগষ্ট বৃহষ্পতিবার রাত আনুমানিক ১০ টার পরে খুলনা বাগেরহাট মহা সড়কের ফকিরহাট পিলজংগ এলাকার বালিয়ার দোকান এর কাছে বাগেরহাটগামী ড্রাম ট্রাক যশোর-ট ১১-২৪১৩ এর সঙ্গে খুলনাগামী বাগেরহাট ল ১১-৩৩৮৫ নং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময়ে মোটরসাইকেলে থাকা একই পরিবারের চারজনের মধ্যে মোটরসাইকেল চালক খুলনার বিগবাজার দোকানের মালিক সোহেল ফরাজী (৩৭) এবং মেয়ে নওরীন (৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত স্ত্রী মিনি আক্তার(৩২) ও ছেলে নওশীন(১০) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান পুলিশ ঘটনাস্হল থেকে ঘাতক ট্রাক ও ট্রাক চালক সাতক্ষীরার শাহজাহান সরদার(৩৮) কে আটক করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের