মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচনে বাধা কাটল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Google News
নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচনে বাধা কাটল

ফাইল ছবি

দীর্ঘদিন স্থগিত থাকা নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচনের বাধা কেটেছে হাই কোর্টের রায়ে।সোমবার বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেয়।

রিটে প্রতিপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকার মধ্যে স্থানীয় সাংবাদিক ও প্রশাসন ২০১৭ সালের ২২ জানুয়ারি একটি এডহক কমিটি গঠন করে নির্বাচনের উদ্যোগ নেয়। পরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন স্থগিত হয়ে যায়।

এই রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ ২০১৮ সালের ১৪ অগাস্ট নোয়াখালী জেলা প্রশাসককে শিগগির নির্বাচন করার নির্দেশ দেয়।

এরপর জেলা প্রশাসন ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের তফসিল ঘোষণা করে যাতে ভোটের তারিখ দেওয়া হয় ২০২২ সালের ২০ ডিসেম্বর।

কিন্তু ১৮ ডিসেম্বর মীর মোশররফ হোসেন নামের একজন আরেকটি রিট করেন, যেখানে তিনি নিজেকে নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি দাবি করেন। উল্লেখ করেন, তার কার্যকালের মেয়াদ আরও এক সপ্তাহ আছে। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থাগিত ও রুল দেয়।

ওই রিটে নোয়াখালীর মূলধারার কোনো সাংবাদিককে পক্ষ করা হয়নি বলে জানিয়ে আইনজীবী ওমর ফারুক বলেন, পরে মূলধারার ৪২ জন স্থানীয় সাংবাদিক এই মামলায় পক্ষভুক্ত হয়ে রুল খারিজের আবেদন করেন। গত তিনদিন এই রুলের শুনানি শেষে সোমবার রায় দেয় আদালত।

এই মামলার সেই ৪২ জন সাংবাদিকের তদবিরকারী ছিলেন আবু নাছের মঞ্জু।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536