খালেদার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবীতে বিএনপি`র বিক্ষোভ-সমাবেশ

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

খালেদার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবীতে বিএনপি`র বিক্ষোভ-সমাবেশ

এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৯ অক্টোবর ২০২৩

Google News
খালেদার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবীতে বিএনপি`র বিক্ষোভ-সমাবেশ

রাজবাড়ীতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবীতে বিএনপি`র বিক্ষোভ ও সমাবেশ

রাজবাড়ীতে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির ও উন্নত চিকিৎসার  দাবীতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের  রাজবাড়ী জেলা বিএনপি'র উদ্যোগে জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

রাজবাড়ী জেলা বিএনপি'র আহবায়ক এ্যাড: লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব এ্যাড: কামরুল আলম, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ, জেলা বিএনপি'র যুগ্ম  আহবায়ক মো: রেজাউল করিম পিন্টু। 

বক্তরা বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবী জানান।

এসময় রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিরুল রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক খান, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুর রহমান রুমান, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সদর থানা যুব দলের যুগ্ম আহবায়ক খায়রুজ্জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের