বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বঙ্গোপসাগরে নিম্নচাপ: দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Google News
বঙ্গোপসাগরে নিম্নচাপ: দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে গত দুইদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কক্সবাজারের। এছাড়াও ঢাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) দিন-রাত বৃষ্টি ছিল। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত রোববারও (১৪ সেপ্টেম্বর) অব্যাহত থাকতে পারে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ঢাকাসহ সারা দেশে আজও বৃষ্টি থাকবে। কাল (সোমবার) থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত বহাল রয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকাসহ দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া এই ১৫ জেলার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536