বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে দুদক 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২২, ২৮ জুন ২০২৫

Google News
রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে দুদক 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম রামপাল বিদ্যুৎ কেন্দ্র অফিসে অভিযান চালিয়ে বেতন বৈষম্য এবং বিদ্যুৎ কেন্দ্র থেকে যন্ত্রপাতি লুটপাটের অভিযোগের সত্যতা পেয়েছে।

বাগেরহাট দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে দলটি গতকাল বিকেলে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছে।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কর্মচারীদের বেতন বৈষম্য, কর অব্যাহতি এবং কয়লা ক্রয়সহ অভিযোগের প্রাথমিক প্রমাণ তারা পেয়েছেন।

তিনি বলেন, আমরা সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি এবং আমরা সেগুলো প্রধান কার্যালয়ে পাঠাবো। নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

এই কেন্দ্রটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশের রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর মধ্যে সমান অংশিদারিত্বের যৌথ উদ্যোগ বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536