জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

ঠাকুরগাঁও জেলা 

জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা করেছেন - এই গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

পুলিশ সুপার আরও জানান, বেলাল উদ্দিন প্রধানের ভাষ্য মতে টাকা ৫০ লাখ টাকার ওপরে।

বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের