দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

বুধবার,

২৯ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

২৯ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ 

দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০, ৩০ এপ্রিল ২০২৬

Google News
দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

বৈশাখের মাঝামাঝিতে এসে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঝরছে। এ বৃষ্টিপাতের ফলে দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতাসংকেত বজায় রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বুধবার রাজধানীতে সকাল শুরু হয় বৃষ্টি দিয়ে। তবে কেবল ঢাকাই নয়, দেশের বিভিন্ন স্থানেই সকাল থেকে বৃষ্টি হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। তিনি জানান, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।

গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ১০৫ মিলিমিটার। এছাড়া ময়মনসিংহে ১০৪, নেত্রকোনায় ১০১, পটুয়াখালীর খেপুপাড়ায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া বলেন, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্যই এ অবস্থা।

চার নদীর পানি বিপৎসীমার ওপরে
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় বলা হয়েছে, এদিন সকাল ৯টায় এসব অঞ্চলে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর মধ্যে নেত্রকোনা জেলার ভোগাই কংস নদের পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মগরা নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের