ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩০, ৯ জুন ২০২৬

আপডেট: ০৯:৪৭, ৯ জুন ২০২৬

Google News
ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপের চালক জামালপুরের বকশীগঞ্জের আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), হেলপার নওগার পত্নীতলা এলাকার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়ার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিমের ছেলে সুমন (২৬)। আহত ব্যক্তি ট্রাকের লোক ছিলেন। তিনি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে জহিরুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি সেখানে পৌঁছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চারজন নিহত হন এবং ট্রাকের একজন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের