ইব্রাহিম রাইসি (ছবি: রয়টার্স)
৬ বিশ্ব শক্তির সাথে পারমানবিক চুক্তি পূনরুজ্জীবিত করার আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে ইরানের জাতীয় স্বার্থের নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
গেল শুক্রবার নির্বাচনে জয়লাভের পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভিয়েনায় চলমান আলোচনাটি ভেস্তে যাক সেটা তিনি মেনে নেবেন না। -খবর বিবিসির
এসময় তিনি জোর দিয়ে বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র কর্মসূচি নিয়ে কোন আপোষ করা হবে না। তিন বছর আগে যুক্তরাষ্ট্রের ততকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আলোচনায় অচলাবস্থা তৈরী হয়।

