সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৩, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:২১, ২১ এপ্রিল ২০২৫

Google News
এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করে বলা হয়— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, সরকারি ও বেসরকারি দফতর, অফিস, আদালত এবং গৃহস্থালি পর্যায়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার ব্যবস্থা নিতে হবে।

মূলত সেই নির্দেশনার ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল ব্যাংকগুলোকে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেয়। এবার সেই নির্দেশনা সম্প্রসারিত করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হলো।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখলে বিদ্যুৎচাপ কিছুটা লাঘব হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536