আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

সোমবার,

০৯ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০৯ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪১, ৩ মার্চ ২০২৬

Google News
আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, দুটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এ ডলার কেনা হয়েছে। এ নিলামে কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা ও ডলারবাজারে স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের