কাতারের দোহা শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে যে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে "দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র" প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে।
দোহা শহর থেকে সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে।
সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি।
এদিকে, সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

